কালকিনি প্রতিনিধি
কালকিনিতে জাতীয় সমাজ কল্যান পরিষদের অনুদানের টাকা বিভিন্ন প্রতিবন্ধী এবং বয়স্কদের হাতে তুলে দেয়া হয়েছে।আজ (২৪ মার্চ) সকাল ১১ টায় কালকিনি উপজেলা নির্বাহি অফিস কার্যালয়ে জাতীয় সমাজ কল্যান পরিষদ থেকে উপজেলা সমাজ সেবায় প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য ন্যস্ত হওয়া অনুদানের টাকা প্রতিবন্ধী ও বয়স্কদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহি অফিসার দীপংকার তঞ্চঙ্গ্যা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার বি.এম. আসাদুজ্জামান ও সহকারি সমাজসেবা অফিসার মশিউর রহমান।যাদের হাতে অনুদান তুলে দেয়া হয়েছে তারা হলেন কাজী বাকাইর আয়েশা,কাজী বাকাইর বাবুল শেখ,পৌরসভার উত্তর রাজদী গ্রামের রাজিব,পশ্চিম মাইজপাড়ার হাসান সরদার,পৌরসভার উত্তর কৃষ্ণনগরের পারুল নেছা,পৌরসভার কাশিমপুর গ্রামের বকুল এবং বাশগাড়ির মোতালেব।

