ads

দুবাইতে বাইক রাইডারের ভিসা এবং ড্রাইভিং লাইসেন্স এর সকল তথ্য-Dainik Banglar Bijoy

 


দুবাইতে বর্তমানে বাইক রাইডার বা ফুড ডেলিভারীতে খুবই জনপ্রিয় হচ্ছেন রাইডাররা।দুবাইতে তালাবাত,নুন কোম্পানিসহ আরো বেশ কয়েকটি কোম্পানি রয়েছে যারা ২ বছরের জন্য তাদের ভিসা লাগিয়ে ডেলিভারীতে মানুষ চাকরি করতে পারছেন।


আজ আপনাদের লিখিতভাবে দেখাবো কিভাবে আপনারা এই বাইক রাইডারের ভিসা নিবেন,কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন,ডিউটি কত ঘন্টা,মাসিক বেতন কত ইত্যাদি।


১।প্রথমে আপনাকে বাংলাদেশ থেকে তিন মাসের ভিজিট ভিসা নিয়ে দুবাই আসতে হবে।যার খরচ পড়বে ১ লক্ষ ৫০ হাজার থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা অথবা এর কম বা বেশি।


২।দুবাই আসার পর অবশ্যই আপনাকে আগে থেকে যেকোনো দেশী বা পরিচিত মানুষের সাথে বাইক রাইডার বিষয়ে আলোচনা করে তারপরে দুবাই আসবেন।তারপরে দুবাই বিভিন্ন ডেলিভারী সার্ভিস কোম্পানি রয়েছে যাদের মাধ্যমে আপনাকে ভিসা বের করতে হবে বাইক রাইডারের তাদের থেকে ভিসা বের হবার পর আপনাকে ড্রাইভিং লাইস্নেসের জন্য ড্রাইভিং স্কুলে ঐ ডেলিভারী সার্ভিস কোম্পানি ভর্তি করাবে এরপরে ১ থেকে দেড় মাসের ভিতর আপনাকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে।মনে রাখবেন।ভিসা+ড্রাইভিং লাইসেন্স আসার আগ পর্যন্ত আপনাকে নিজ খরচে থাকতে হবে এবং খেতে হবে তাই খাবার+থাকা বাবদ আপনাকে এই দেশী ১ হাজার থেকে ১২ দির হাম নিয়ে আসতে হবে যা বাংলাদেশী টাকায় ২৪ হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত।


৩।ভিসা+ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার সাথে কোম্পানি চুক্তি করবে কোনো কোনো কোম্পানি ১১,১২,১৩ হাজার দিরহাম নিবে।তবে এই টাকা কোম্পানি অনুযায়ী কম বেশি হতে পারে।এই টাকা তারা বিভিন্ন ধাপে নিতে পারে।


৪।ভিসা+ড্রাইভিং লাইসেন্স হাতে পাবার পর তালাবাতে জয়েন করে রাইডার হয়ে ফুড ডেলিভারী করতে পারবেন।প্রতি ডেলিভারীতে আপনাকে তালাবাত ৭.৫০ দিরহাম দিবে এবং সাথে টিপস পাবেন।প্রতিদিন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি শিফট নিয়ে কাজ করতে পারবেন।


৫।তালাবাত কোম্পানি আপনাকে মটরসাইকেল,মোবাইল স্টান,বক্স,মবিল,গাড়ি সার্ভিস এবং পোষাক দিবে আর থাকা,খাওয়া এবং বাইকেল তেল খরচ আপনাকে প্রদান করতে হবে।


৬।দৈনিক ১০-১২ ঘন্টা ডিউটি করলে ১৫-৩০ টা ডেলিভারী দিতে পারবেন।প্রতি মাসে ৭০-৯০ হাজার বাংলার টাকা ইনকাম করতে পারবেন।তবে যেহেতু কমিশনে তাই সব কিছু আপনার উপর।কাজ করলে টাকা পাবেন কাজ না করলে পাবেন না।


আশা করছি আপনারা বুজতে পারছেন।তবে অনুরোধ থাকবে কোনো দালালের মাধ্যমে টাকা পয়সার লেনদেন করবেন না।সরাসরি কোম্পানিতে গিয়ে লেনদেন করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

মাদারিপুর