ads

সত্যিটা কঠিন হলেও মেনে নিতে হবে

সত্যিটা কঠিন


কিছু সম্পর্ক তৈরী হয় ক্ষণিকের জন্য, কিছু সুন্দর মুহূর্ত তৈরী হয় ভূলতে না পারার জন্য, কিছু মানুষের আগমন ঘটে চলে যাবার জন্য।


মানুষের জীবনে হুট করেই কেউ একজন চলে আসে, আর নীল আকাশের তারার মত জ্বলতে থাকে। তৈরী করে এক অসম্ভব সুন্দর সম্পর্ক বিশাল এক মায়ার বন্ধন। এই বন্ধনে ভালবাসার কোনো অভাব থাকে না, আনন্দের অভাব থাকে না, খুশির অভাব থাকে না, গল্পের অভাব থাকে না, যত্ন নেওয়ার অভাব থাকে না। কিন্তু এসবই যেন ক্ষনস্থায়ি ভাবে হয়ে থাকে যা একটা সময় পরে আর থাকে না।

এই সম্পর্ক গুলো শুরুতে যেন খুব মধুর হয়, শুরুতে যেন উজার করে হাসি – খুশি, বিস্বাস, রাশি রাশি স্বপ্ন দিয়ে যায়, যার মায়ায় পড়ে একজন আর একজন স্বপ্ন দেখে সুখের ঘর বুনে।
কিন্তু ক্ষনস্থায়ি সম্পর্ক গুলো এক সময় বিদায় নেয় খুব করুন ভাবে এবং যাওয়ার সময় কিছু নতুন নতুন অনুভূতি দিয়ে যায়, যা চির দিন মনে থেকে যায়।

ক্ষণিকের সম্পর্ক গুলো বুঝিয়ে দিয়ে যায় পৃথিবীর বুকে সবাই আপন নয়। অতটা ভালবাসা ঠিক নয় যতটা ভালবাসলে তাকে ছাড়া থাকা যায় না। অতটাও বিশ্বাস করা ঠিক না যতটা করলে দুর্বলতা তৈরী হয়। অতটা অভ্যাস করা ঠিক নয় যতটা করলে তার সাথে কথা না বলে থাকা যায় না।

এই ক্ষনস্থায়ি সম্পর্ক গুলো বলে দিয়ে যায় কিছু সম্পর্ক ক্ষণিকের জন্য হয়। কিছু ভালবাসা ছেড়ে যাবার জন্য হয়। কিছু হাসি কান্না এর জন্য হয়। কিছু অভ্যাস পড়িয়ে মারতে হয়। কিছু কথা মিথ্যা এর জন্য হয়। কিছু মায়া অভিনয়ের জন্য হয়। কিছু দুর্বলতা নিজেকে শেষ করে দেবার জন্য হয়।

জীবনে কেউ আসতে যতটা সময় নেয় কিন্তু চলে যেতে ততটা সময় নেয় না। কিন্তু বুঝিয়ে দিয়ে যায় বাকি জীবনের বাস্তবতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

মাদারিপুর