ads

কালকিনিতে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু ॥ হামলাকারী গ্রেফতার-Dainik Banglar Bijoy


 

মোঃ জাফরুল হাসান (কালকিনি প্রতিনিধি):-

মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় আহত মোঃ খোকন সরদার-(৪৭) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে নিহত ওই ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামীকে গ্রেফতার করেন। নিহত খোকন সরদার কালকিনি পৌর এলাকার মজিদবাড়ি (ভূরঘাটা) বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

মামলা ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, কালকিনি পৌর এলাকার মজিদবাড়ি ভূরঘাটা লালব্রীজ সংলগ্ন নিহত ওই ব্যবসায়ী তার নিজ বাড়িতে বসবাস করে আসছেন। তার প্রতিবেশি সিদ্দিক মাতুব্বরের ছেলে জোবায়ের মাতুব্বর-(২৫) প্রায় সময় তার বসতঘরের পাসদিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে আসা যাওয়া করে। কিন্তু গত সোমবার (১৪ মার্চ) জোবায়ের মোটরসাইকেলের নিচে চাঁপা পরে একটি মুরগী মারা যায়। এ বিষয় নিয়ে ওই দিন নিহত ব্যবসায়ীর মেয়ে সাহিদা খানমের সাথে জোবেয়েরের বাগ-বিতন্ডা হয়। এক পর্যায় ঘটনাস্থলে নিহত ব্যবসায়ী খোকন সরদার উপস্থিত হলে তাকে মারধোর করেন জোবায়ের। এতে করে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল সেবাচিম হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপালে তাকে ভর্তি করেন। পরে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে এ হামলার ঘটনায় নিহত ব্যবসায়ীর মেয়ে সাহিদা খানম বাদি হয়ে হামলাকারী জোবায়েরকে আসামী করে কালকিনি থানায় একটি মামলা দায়ের করেন। পরে কালকিনি থানার এসআই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামী জোবায়েরকে গ্রেফতার করেন। 

এ ব্যাপারে কালকিনি থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, নিহত ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে  এবং আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

মাদারিপুর