নিজস্ব প্রতিনিধি:-
মাদারিপুর শহরের মিলন সিনেমা হল এলাকা থেকে নগদ অর্থ,স্বর্ন এবং মোবাইলসহ দুই ছিনতাইকারীকে পুলিশে দিয়েছে স্থানীয়রা।আজ বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন শরীয়তপুর জেলার সখীপুর থানার চরবাঘা ইউনিয়নের পিতা মৃত বাবুল সরদারের ছেলে মোঃ শাহাদাত সরদার (৩৩) এবং শরীয়তপুর জেলার পালং থানা এলাকার পিতা মৃত আবুল হোসেন তালুকদারের ছেলে সাকিল তালুকদার (২৬)।
এসময় তাদের কাছ থেকে নগদ তিন হাজার টাকা,স্বর্নের একটি চেইন,কানের দুল এবং একটি আংটি (যার ওজন ১১ আনা) উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে স্বীকার করে যে শরীয়তপুর হতে এক মহিলার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ন ছিনতাই করে।পরে এই ছিনতাইকারীরা মাদারিপুর শহরের মিলন সিনেমা হল এলাকায় এসে এক নারীকে টার্গেট করে তার সাথে থাকা স্বর্ন ছিনতাই করার চেষ্টা করে এসময় স্থানীয়রা টের পেয়ে দুজনকে হাতে নাতে ধরে ফেলে।পরে সদর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে দুই ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়।
