ads

মাদারিপুরে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু।


নিজস্ব প্রতিনিধি

মাদারিপুর শহরের পুরান কোর্ট এলাকায় শিশু পার্কের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হন।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন শরীয়তপুর ডেমরা থানার গ্রামীন ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম (৩৬) এবং তার স্ত্রী কেন্দ্র ব্যবস্থাপক ফারজানা আক্তার (২৯)।তাদের বাড়ি পটুয়াখালীতে।

প্রত্যক্ষ দর্শীরা জানায় শরিয়তপুরের অফিস শেষ করে গ্রামীন ব্যাংকের মাদারিপুর জেলা অফিস হয়ে সন্ধ্যায় মোটরসাইকেল যোগে নিজ বাড়ি পটুয়াখালীতে স্বামী স্ত্রী রওয়ানা দেন।সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের পুরান কোর্ট এলাকায় শিশু পার্কের সামনের মোড় থেকে মোটরসাইকেলটি ঘোড়ানোর সময় বেপোরোয়া একটি ট্রাক তাদের পিছন দিয়ে ধাক্কা দেয়।এ সময় মনিরুল এবং তার স্ত্রী ছিটকে পাশে সড়কে পড়ে যান।পরে ঘাতক ট্রাকটি তাদের উপর উঠে পড়ে।এতে ঘটনাস্থানেই স্বামী স্ত্রীর মৃত্যু হয়।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ।এই ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি।এদিকে নিহত স্বামী স্ত্রীর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাদারিপুর সদর মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম জানান দুর্ঘটনার ট্রাকটি জব্দ করেছি তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারিনি।তবে পলাতক চালককে ধরার অভিযান চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

মাদারিপুর