ads

রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ এসেছে ডাসার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।


রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলার  ডাসার ইউনিয়নে মালেরভিটা থেকে বাসাবাড়ি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ডাসার ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম শিকদার ভাসাই এর বিরুদ্ধে। আশ্রমের খাল পানি ব্যবস্থাপনা সমবয় সমিতির  সভাপতি ও সদস্যরা বলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধিনে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা সমিতির লোকজন গাছ লাগিয়েছি।সেই গাছ ডাসার ইউনিয়নের চেয়ারম্যান কেটে নিচ্ছে,তাই আমরা সমিতির সদস্যরা এসে বাধা দেই  এবং ডাসার থানা পুলিশকে জানাই। পুলিশ ঘটনা এস্থানে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেয়। সরজমিনে গিয়ে জানাজায় কিছু গাছ রাস্তার পাশের জমির মালিক উজ্জল নাগ ৩৫ হাজার টাকা বিক্রি করছে,এ ব্যাপারে উজ্জল নাগ সাংবাদিকদের বলেন আমাকে ডাসার ইউনিয়নের চেয়ারম্যান বলেছে রাস্তা বড় হবে তাই আপনার জমির পাসের গাছ আপনি কেটে নেন তাই আমি  বিক্রি করছি।  এ ব্যাপারে ডাসার ইউনিয়নের চেয়ারম্যান এস্থানিয় সাংবাদিকদের বলেন আমি কোনো গাছ কাটি না বা বিক্রি ও করিনা তবে আমি কিছু লোক পাঠিয়েছিলাম,অন্য একটি রাস্তার কয়টি গাছ আছে তার নাম্বার বসানো জন্য তারা ভুল বসতো ঐ রাস্তার গাছে নাম্বার বসিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

মাদারিপুর