রিপোর্টঃ কায়কোবাদ শামীম
কালকিনি প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক (ফিচার ইনচার্জ) সালাহ উদ্দিন মাহমুদের বাবা মাওলানা জামাল উদ্দিন মোহাম্মদ আবদুল মাজেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর।
বুধবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় হোমিওপ্যাথি ক্যানসার গবেষণা সেন্টার, খিলক্ষেতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি
তিনি স্ত্রী, ছয় ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
জামাল উদ্দিন মোহাম্মদ আবদুল মাজেদ দীর্ঘদিন ধরে ফুসফুসে ক্যানসারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
মাদারীপুরের কালকিনি উপজেলার স্নানঘাটা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন তিনি। বৃহস্পতিবার (২৪ মার্চ) বাদ জোহর নামাজে জানাজা শেষে তার মরদেহ মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর উড়ারচর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কালকিনি প্রেসক্লাবে সকল সাংবাদিকদের পক্ষে মোহাম্মদ আবদুল মাজেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ, মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, একইসঙ্গে তার শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান কালকিনি প্রেসক্লাবে বর্তমান সাধারণ সম্পাদক কায়কোবাদ শামীম।

