নিজস্ব প্রতিনিধি
আজ রবিবার (২০ মার্চ) রাজধানীর কল্যানপুর ৯ নম্বর বস্তিতে রাত ৮ টা ৪০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সরদার বলেন আমরা আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসি এবং আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট কাজ করছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগের কারনে কল্যানপুর ৯ নম্বর বস্তিতে আগুন লাগে।
এই আগুনে পুড়ে গেছে প্রায় চারশ ঘর।কল্যানপুর বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ,বিদ্যুতের লুজ কানেকশন এবং অবৈধ গ্যাস লাইন রয়েছে।এ ছাড়াও রয়েছে ছোট ছোট গ্যাস সিলিন্ডার মুলত এসবের থেকেই আগুনের সূত্রপাত হয়।এই একই বস্তিতে এর আগেও আগুন লাগে।বস্তির রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা আসাতে বাধা সৃষ্টি হয়।এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
