ads

বগুড়ার শেরপুরে কাজুবাদাম চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ

 বগুড়ার শেরপুরে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক ও কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে শেরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ৩০ জন কৃষক ও কৃষাণীদেরকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, এসময় কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ জান্নাতুল ফেরদৌস।

প্রশিক্ষণ প্রদানকালে তিনি বলেন, কাজুবাদাম অত্যান্ত লাভজনক ফসল, বারোমাস কাজুবাদামের চাহিদা রয়েছে। কাজুবাদাম সাধারণত আগে পাহাড়ী অঞ্চলে চাষাবাদ হতো। বর্তমানের কৃষিতে ব্যাপক আধুনিকায়ন ও উন্নয়ন হয়েছে। এই আধুনিয়কায়নের ফলে বর্তমানে সমতল উচু জমিতে কাজুবাদাম চাষাবাদ করে ভালো ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহন করে, কাজুবাদামের চাষাবাদ শুরু করলে লাভবান হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

মাদারিপুর