ads

কালকিনিতে পুকুর থেকে ভাসমান মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার

কালকিনিতে পুকুর থেকে ভাসমান মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার
কালকিনিতে পুকুর থেকে ভাসমান মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনিতে আরিফুল (১৪) নামে এক মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ এপ্রিল) সকালে স্থানীয়দের ফোন পেয়ে কালকিনি উপজেলার কৃষ্ণনগর এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

আরিফুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের হারুন সরদারের ছেলে। সে কালকিনি উঃ কৃষ্ণনগর কওমি মাদ্রাসারছাত্র।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল। তিনি জানান, সকালে পৌরসভার কৃষ্ণনগর এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

মাদারিপুর