ads

কালকিনিতে অটোগ্যাস স্টেশন স্থাপন-Dainik Banglar Bijoy


রিপোর্টার মোঃ নাসিরউদ্দিন ফকির লিটন

আনন্দঘন পরিবেশের মধ্যেদিয়ে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় এই প্রথম ভূরঘাটা-ডাসার সড়কে উদ্বোধন করা হয়েছে এল.পি.জি অটোগ্যাস স্টেশনের। এ.জে. ট্রেডার্স অটোগ্যাস স্টেশনের মাধ্যমে এর যাত্রা শুরু হয়েছে।  আজ বুধবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে এ.জে. ট্রেডার্স অটোগ্যাস স্টেশনের শুভ উদ্বোধন করেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। এসময় যানবাহনের মালিকদের উদ্দেশ্যে সঠিক মাপে উন্নত মানের এল.পি.জি গ্যাস বিক্রির আশ্বাস দেয় প্রতিষ্ঠানটির প্রোপাইটর শাহজালাল মেজবাহ্ ও আলিমুজ্জামান। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরুল হক ফকির, আঃ হক সরদার, মোঃ সালাউদ্দিন জাহাঙ্গীর ফকির,কাজী সাইদুর রহমান, আবু ছায়েম খোকন মাতুব্বর, কাজী খায়রুল আলম, কাজী আসমাউল সহ সরকারী বেসরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

মাদারিপুর