নিজস্ব প্রতিনিধি
নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে।আজ রবিবার (২০ মার্চ) দুপুরে এ লঞ্চ ডুবির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় নারায়নগঞ্জ শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুরের আলামীন নগর ব্রীজের কাছে এসে লঞ্চটিকে ধাক্কা দেয় কার্গো জাহাজ এমভি রুপসী-৯।এতে ঘটনাস্থলেই লঞ্চটি ১৫০ জন যাত্রী নিয়ে ঢুবে যায়।এই দুর্ঘটনায় এ যাবত ছয় জনের লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায় নারায়নগঞ্জ থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে ১৫০ জন যাত্রী ধারন ক্ষমতা সম্পূর্ন লঞ্চটি জাহাজের ধাক্কায় ডুবে যায়।জাহাজটি ধাক্কা দিয়ে পালিয়ে গিয়ে মুন্সিগঞ্জের হোসেনদি ডকইয়ার্ডে নোঙ্গর করে রাখে সেখানে থেকে জাহাজটি আটক করলেও জাহাজের মাষ্টার ড্রাইভার সহ সব কর্মী পালিয়ে যায়।
এ সময় লঞ্চের ২০-২৫ জন সাতরে তীরে উঠতে পারলেও বাকি মানুষ নদীতেই ডুবে যায়।তাদেরকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস,নৌ পুলিশ এবং কোস্টগার্ড।জানা যায় জাহাজটি সিটি গ্রুপের মালিকানাধীন।পুলিশ জাহাজের মাষ্টার,ড্রাইভার সহ সকল কর্মচারীদের আটক করার জন্য অভিযানে রয়েছে।
